1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হঠাৎ রাজধানীর সব স্কুল বন্ধ ঘোষণা করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সব স্কুল এক সপ্তাহ বন্ধ রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) হঠাৎ করে অভিভাবকদের কাছে পাঠানো ই-মেইলে স্কুলগুলো জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের নির্দেশেই পুরো সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

এএফপির দেখা দুটি পৃথক ই-মেইলে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ মাত্র আমাদের জানিয়েছে যে, পুরো সপ্তাহ স্কুল বন্ধ রাখতে হবে। ফলে রিয়াদের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আগামী এক সপ্তাহ দূরশিক্ষণ বা রিমোট লার্নিংয়ের মাধ্যমে ক্লাস করতে হবে।

হঠাৎ এমন সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রিয়াদে বসবাসকারী এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, একটি সিদ্ধান্ত যখন পুরো স্কুল কমিউনিটির ওপর এক সপ্তাহের জন্য প্রভাব ফেলে, তখন পরিবারগুলোর বিষয়টির কারণ সম্পর্কে স্পষ্ট যোগাযোগ ও স্বচ্ছতা পাওয়ার অধিকার রয়েছে।

রিয়াদে বসবাসকারী এক লেবানিজ প্রবাসীও বলেন, এটি শেষ মুহূর্তের সিদ্ধান্ত। কী ঘটছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই।

উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনা ও ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের সৌদি আরবকে লক্ষ্য করে প্রায় প্রতিদিনের হামলার মধ্যে স্কুল বন্ধের এ সিদ্ধান্ত এলো। তবে স্কুল বন্ধের সঙ্গে এসব নিরাপত্তা পরিস্থিতির সরাসরি সম্পর্ক আছে কি না, সৌদি কর্তৃপক্ষ তা জানায়নি।

এর এক দিন আগে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তারা সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সাম্প্রতিক সময়ে হুথিদের হামলা আরও বেড়েছে।

জুলাইয়ে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হুথিদের হামলা নতুন করে শুরু হয়। এরপর ইয়েমেনের সংঘাত মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সৌদি আরবে হুথিদের ক্রমবর্ধমান হামলার নিন্দা জানায়। পরিষদ উল্লেখ করে, এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষ আহত হয়েছেন।

সূত্র: এএফপি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর