1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হঠাৎ বৃষ্টি’র অনুপ্রেরণায় ‘হঠাৎ ভালোবাসা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | নব্বই দশকের অন্যতম হিট সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। যে ছবির মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান নবীন অভিনেতা ফেরদৌস আহমেদ। ছবিটি তার ক্যারিয়ার গড়ে দিয়েছিল। এবার ওই সিনেমার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে নাটক ‘হঠাৎ ভালোবাসা’।

নাটকটি বানিয়েছেন ইমরাউল রাফাত। তিনি বলেন, ‘অনেক রকম গল্প নিয়ে কাজ করেছি। এই গল্পটি আমার কাছে একটু অন্যরকম। মূলত একটি থাই মুভি ও বাংলা ‘হঠাৎ বৃষ্টি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছি। দর্শকের অন্যরকম লাগবে নাটকটি।’

মৃদ্যু রোম্যান্টিক এই নাটকে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়েরা তটিনী। নাটক প্রসঙ্গে জোভান বলেন, ‘খুবই সুন্দর একটা গল্প। নাইন্টিজের প্রেমের গল্প। যদিও অনেক দিন আগে কাজটি করেছি। দেশের পরিস্থিতির কারণে এতদিন মুক্তি পায়নি। দর্শক কাজটি উপভোগ করবেন। আর তটিনী আগের চেয়েও অনেক ম্যাচিউর হয়েছে, ভালো করেছে।’

গত ঈদে জোভান অভিনীত ‘তখন যখন’, ‘প্রথম ভালোবাসা’, ‘কিছু কথা বাকি’সহ বেশ কয়েকটি নাটক প্রশংসিত হয়েছে। যদিও ‘রূপান্তর’ নামের একটি নাটকের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। সাধারণ মানুষের তোপের মুখে ইউটিউব থেকে সেটি সরিয়ে নেওয়া হয়। এ রকম নাটকে অভিনয়ের জন্য দুঃখও প্রকাশ করেছিলেন জোভান।

গতকাল বৃহস্পতিবার নাটকটি অবমুক্ত হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। এতে জোভান-তটিনী ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানী প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর