বিশেষ সংবাদদাতা | পুরো নাম ফজলুল ইসলাম। তবে হকি আঙিনায় তিনি ‘ওস্তাদ ফজলু’ নামেই পরিচিত। তৃণমূলের কোচ হিসেবে তার বেশ খ্যাতি আছে। যার হাত ধরে রাসেল মাহমুদ জিমিসহ অনেকেই হকিতে প্রতিনিধিত্ব করছেন।
জিমিদের সেই ওস্তাদ আর নেই,গতকাল বুধবার মারা গেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওস্তাদ ফজলুর মৃত্যু নিয়ে কোচ আজিজুল্লাহ হায়দার জামাল বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার আগে আরমানিটোলা সরকারী স্কুল মাঠ থেকে তাকে বাসায় দিয়ে এসেছিলাম। মনে হচ্ছিল, কী নিয়ে যেন দুশ্চিন্তা করছিলেন। আমি বারবার জানতে চেয়েছিলাম কী হয়েছে। বলেনি। ছোট থেকে আমরা এক সাথে বড় হয়েছি, এক সাথে খেলেছি। আজ সে চলে গেলো।
জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক 'হাবুল' হকি ওস্তাদ ফজলুর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.