1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হংকংয়ের সঙ্গে ড্র করে যা বললেন হামজা

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার পঠিত

একবারই বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল। সেটা ১৯৮০ সালে। হামজা-সামিত আসায় ৪৫ বছর পর আবার এশিয়া কাপ খেলার স্বপ্ন জেগেছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে। আজ হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্রয়ের পর সেই সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়। আর ঘন্টা দুই পর ভারত সিঙ্গাপুরের কাছে হারায় টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিক বিদায়ের ঘণ্টা বাজে বাংলাদেশ ও ভারতের।

হংকংয়ে বাংলাদেশ তিন পয়েন্টে লক্ষ্যে গেলেও এক পয়েন্ট পেয়েছে। সেই এক পয়েন্ট পেয়েই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা যেন সন্তুষ্টির ঢেকুর তুলছেন, ‘স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে আমরা আরও বেশি পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের হিসাবের বাইরে গিয়ে বললে, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

ম্যাচের প্রথমার্ধে তারিক কাজী ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন। কোচ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তারিককে সরাসরি কাঠগড়ায় দাঁড় করাতে চান না, ‘তারিকের সঙ্গে কথা বলেছি, সে নিশ্চিত, বলটা আগে ছুঁয়েছিল। ঘটনাটা ৫০-৫০ হতে পারে। কিন্তু ওর বিশ্বাস, সে বলটাই আগে টাচ করেছিল। আমি কিছু বলতে পারছি না, কারণ ভিডিও দেখিনি। এটা দুর্ভাগ্য ছিল কি না সে কথা ভাবার সময় নয়।’

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে এখনো তিন পয়েন্ট পায়নি কোনো ম্যাচে। এরপরও ফুটবলারদের খেলায় তিনি সন্তুষ্ট, ‘দলটা ক্রমাগত উন্নতি করছে, এবং এমন সময়েও আরও ভালো ফুটবল খেলছে যখন মনে হয়েছিল আগের ম্যাচের পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়া কঠিন হবে। কিন্তু এই ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা কিছু মুহূর্তে সত্যিই খুব মানসম্পন্ন ফুটবল খেলেছি।’

বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরি। তিনি আজ ম্যাচের পর ব্রডকাস্ট চ্যানেল ও মিক্সড জোনে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘ইংল্যান্ডে খেলেছি, কিন্তু এখানকার এই স্টেডিয়ামটিও সম্ভবত সেরাদের মধ্যে একটি। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, তারা কতটা দুর্দান্ত। আমরা হারছি এটা দুঃখজনক, তবে প্রতি ম্যাচে আমরা উন্নতি করছি।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর