1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্বাস্থ্যকর মিষ্টি আলুর টিক্কি বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

ছুটির দিনে ভাজাভুজি খেতে ইচ্ছে হয়। অনেকে ওজন বেড়ে যাওয়ার ভয়ে এ ধরনের খাবার থেকে দূরে থাকেন। এমন পরিস্থিতিতে মিষ্টি আলুর টিক্কি বানাতে পারেন। এটি একটি স্বাস্থ্যকর রেসিপি। মিষ্টি আলুতে থাকা ফাইবার ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি টিক্কি ডুবো তেলে ভাজতে হয় না বলে এর পুষ্টিগুণ থাকে অটুট।

আসুন জেনে নেওয়া যাক মিষ্টি আলুর টিক্কি বানাবেন যেভাবে-

উপকরণ:

১. মিষ্টি আলু ৪টি (মাঝারি)
২. পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ
৩. কাঁচামরিচ কুঁচি ১ চা চামচ
৪. ধনিয়াপাতা কুঁচি
৫. আদাবাটা আধা চা চামচ
৬. ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ
৭. মরিচ গুঁড়া আধা চা চামচ
৮. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৯. লেবুর রস ১ চা চামচ
১০.গরম মসলার গুঁড়া আধা চা চামচ
১১. লবণ স্বাদমতো
১২. ঘি এবং তেল প্রয়োজন অনুযায়ী

প্রস্তুত প্রণালি:

মিষ্টি আলু ভালভাবে ধুয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হওয়ার পর আলুর খোসা ছাড়িয়ে চটকিয়ে তেল ছাড়া বাকি সব মসলা এবং কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিন। এবার হাতে অল্প তেল নিয়ে ওই মিশ্রণ থেকে ছোট ছোট বল কেটে টিক্কির আকারে গড়ে নিন। এরপর প্যানে অল্প তেল বা ঘি দিয়ে টিক্কিগুলো দুইপাশ বাদামি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে উঠিয়ে সালাদ দিয়ে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর