1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্বাগতিকদের ৮৯ রানে গুটিয়ে ১৫ ওভারেই জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পঠিত

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে আগের দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও জিততে পারেনি বাংলাদেশ। তবে পরের দিনই ঘরের মাঠের জিম্বাবুয়েকে নাকানি-চুবানি খাওয়ালো আজিজুল হাকিম তামিমের দল।

হারারেতে জিম্বাবুয়ে যুবদলকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জুনিয়র টাইগাররা।

৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে। দক্ষিণ আফ্রিকা সমান ম্যাচে সমান পয়েন্ট হলে রানরেটে পিছিয়ে থাকায় দুই নম্বরে। আর স্বাগতিক জিম্বাবুয়ে ৪ ম্যাচে খেলে সবকটিতেই হার।

হারারে স্পোর্টস ক্লাবে আজ শুক্রবার টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ। শুরু থেকেই জিম্বাবুয়েকে চেপে ধরেন ইকবাল হোসেন ইমন-সঞ্জিত মজুমদাররা। প্রথম ছয় ব্যাটারের মধ্যে চারজনই ফিরেছেন দশের নিচে।

ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা ২৬ আর পাঁচ নম্বরে নামা ব্রেন্ডন এন্ডিউনি করেন ২০ রান। একটা সময় ১ উইকেটে ৩৩ রান ছিল জিম্বাবুয়ের। তারা বাকি ৯ উইকেট হারিয়েছে আর ৫৬ রানের মধ্যেই। ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিকরা।

ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমন ২৭ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। বাঁহাতি স্পিনার সঞ্জিত ২৬ রানে ২টি আর লেগস্পিনার স্বাধীন ইসলাম মাত্র ১ রানে নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে ওপেনার রিফাত বাগ গোল্ডেন ডাকে (১ বলে ০) আর কালাম সিদ্দিকী ১৬ বলে ২০ করে ফিরলেও অধিনায়ক আজিজুল হাকিম তামিম আর রিজান হোসেন ম্যাচ বের করে মাঠ ছেড়েছেন।

হাফসেঞ্চুরির সুযোগ ছিল তামিমের। কিন্তু রিজান সে সুযোগ দেননি। বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন তিনি। ১৫.১ ওভারে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

২৬ বলে ২ চার আর ১ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন রিজান। ৪৯ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান তামিম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর