1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | ২০১৭ সালে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে শরীরে আগুন ধরেছিল নারী শুটার সাদিয়া সুলতানার। তারপর দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সুস্থই ছিলেন চট্টগ্রামের এই শুটার। কিন্তু সোমবার চট্টগ্রাম থেকে এলো দুঃসংবাদ। দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন ৩১ বছর বয়সী এই শুটার।

সাদিয়া সুলতানার সতীর্থ শারমিন রত্না বিকেলে বিজনেস ডাইজেস্টকে সাদিয়ার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, সকালে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আইসিউইতে নেওয়া হয়েছিল। দুপুরের দিকে মারা গেছেন। তার দুই পুত্রসন্তান আছে।

২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। একই বছর শারমিন রত্নার সাথে জুটি বেঁধে কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণ জিতেছিলেন ১০ মিটার এয়ার রাইফেলে।

২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন সাদিয়া সুলতানা। এরপর থেকে তাকে আর শুটিংয়ে সেভাবে দেখা যায়নি।

ক্রীড়া পরিবারের সদস্য ছিলেন সাদিয়া সুলতানা। বাবা সৈয়দ সরোয়ার আলম খেলাধুলার সাথে জড়িত। চট্টগ্রামের পরিচিত ক্রীড়া সংগঠক। তার তিন ভাই ও দুই বোন। তিন ভাই সাজ্জাদ হোসেন, সিবগাত উল্লাহ, সিফাত উল্লাহ গালিব জাতীয় শাটলার। তার ছোট বোন সৈয়দা শায়েমা সুলতানা শুটিংয়ে জাতীয় পর্যায়ে পদক জিতেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর