1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্থিতিশীল দেশ বিনির্মানে অবিলম্বে জাতীয় নির্বাচনের রেডম্যাপ ঘোষণা করুন : জয়নাল আবেদীন ফারুক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৯৫ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, স্থিতিশীল দেশ বিনির্মানে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজিত স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিসিআরসি সভাপতি জ্যোষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাহিমা শিকদার,জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক মো: লিয়াকত আলী, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মো: আরিফ প্রমূখ। জয়নাল আবেদীন ফারুক বলেন, ৩৬ জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ৮ মাস পার হলেও এখনও পর্যন্ত অনির্বাচিত সরকার দ্বারা দেশ চলছে। আর এই সরকার দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কোন স্থিতিশীলতা আনতে পারে নাই। কারণ রাষ্ট্রের প্রত্যেকটি জায়গাতে স্বৈরাচারের দোষরগুলো বসে আছে। যার ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছে। সবকিছু স্বাভাবিক এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের জন্য দেশে জাতীয় নির্বাচন দরকার। দেশের স্থিতিশীলতা আনার জন্য নির্বাচনের কোন বিকল্প নাই। এই সরকারের কারো কারো মধ্যে ক্ষমতার মোহ লেগে বসেছে। তাই তারা অনির্বাচিত অবস্থায় স্বৈরাচারের মতো ক্ষমতায় থাকতে চায়, যা এদেশের জনগণ কখনোই মেনে নিবে না। এ দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। তাই নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা অন্তর্বর্তী সরকারের একটি মহল বুঝে গেছে, এজন্য তারা ষড়যন্ত্র করছে। কিন্তু আপনারা ভুলে যাবেন না, আপনারা যদি দুর্নীতি করেন, আপনারা যদি অপরাধী হন, আপনাদেরও বিচার কিন্তু এই বাংলাদেশের মাটিতে হবে। আপনারা কিন্তু ছাড় পাবেন না। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রধান আলোচকের বক্তব্যে বলেন, ১৫ বছরের ক্ষোভ ৫ আগষ্ট এদেশের মানুষ প্রকাশ করেছে। সেখানে মানুষের মূল আকাঙ্খা ছিল ভোট প্রদান, কিন্তু স্বৈরাচারী হাসিনার সময় সেই ভোট তারা দিতে পারেন নাই। মানুষ চায় গণতন্ত্র এবং ভোটাধিকার। অতএব আজকের অনুষ্ঠান থেকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ করবো আপনারা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনে রোড ম্যাপ ঘোষনা করুন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। সভাপতির বক্তব্যে আলী আশরাফ আখন্দ সভায় উপস্থিত হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসির যুগ্ম সাধারন সম্পাদক সাহেদ আহম্মদ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর