1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্ত্রীসহ ডিপিডিসি’র ব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭২ বার পঠিত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপক (প্রশাসন) হজ্জাত উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুই মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদায়ী কমিশন থেকে ওই চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছিল। শিগগিরই আদালতে চার্জশিট দুটি দাখিল করা হবে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাই ও ২০২০ সালের আগস্ট মাসে মামলা দুটি দায়ের করা হয়েছিল।

অনুমোদিত প্রথম চার্জশিটে ডিপিডিসির ব্যবস্থাপক (প্রশাসন) হজ্জাত উল্লাহর স্ত্রী মাহমুদা খাতুনের নামে দায়-দেনা বাদে নিট সম্পদ পাওয়া যায় ৩৫ লাখ ৭৪ হাজার ৬৮১ টাকার। একই সময়ে তিনি পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় করেছেন ২৭ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা। ফলে তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬৩ লাখ ৯ হাজার ১৭৩ টাকা। কিন্তু গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ১৩ লাখ ৬৬ হাজার ৩৭২ টাকা। অর্থাৎ তার ৪৯ লাখ ৪২ হাজার ৮০১ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া এই সম্পদের মধ্যে ৮ লাখ ১১ হাজার ৬০০ টাকার তথ্য গোপনের অভিযোগও পাওয়া গেছে।

এ ঘটনায় মাহমুদা খাতুনের পাশাপাশি তার স্বামী হাজ্জাত উল্লাহকেও আসামি করা হয়েছে। কারণ, তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে এই সম্পদ অর্জনে স্ত্রীকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে।

অন্যদিকে দ্বিতীয় চার্জশিটে হুমায়ারা হাফিজ নামে একজনের বিরুদ্ধে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর