1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন অলি আহমদ

সংবাদ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

সাবেক এমপি মমতাজ অলির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বামী লিবালের ডেমোক্রোটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ।

অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই অলি আহমদ স্বপরিবারে চট্টগ্রাম এবং রাঙামাটি সফরে যান। এরপর ২০ জুলাই আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে মমতাজ অলি একটি স্পিডবোটে ওঠার পর হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহন হন। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে ওই রাতেই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘণ্টা অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অলি আহমদ তার স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বিপদের মুহূর্তে যারা খোঁজ-খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর