1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্ত্রীর পরীক্ষার ফলাফল জানিয়ে বিপাকে পড়েছেন জয়, এবার যা বললেন

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। স্ত্রী নুসরাত আনান্যার মাস্টার্স ডিগ্রি অর্জনের খবর জানিয়ে দেওয়া জয়ের একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে এই বিতর্ক। অনেকেই তার পোস্টের ভাষাকে স্ত্রী ও তার শিক্ষাজীবনকে খাটো করার চেষ্টা হিসেবে দেখেছেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন জয়।

সম্প্রতি স্ত্রী নুসরাত আনান্যার মাস্টার্স ডিগ্রি অর্জনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জয়। সেখানে তিনি স্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি লেখেন, ‘বাকি জীবনে আমার দেখার খুব শখ এই ডিগ্রি দিয়ে সে আসলে কত রোজগার করতে পারে।’ একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন-যে ডিগ্রির সঙ্গে রোজগারের সম্পর্ক নেই, সেই ডিগ্রি আসলে কতটা গুরুত্বপূর্ণ?

জয়ের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য আসতে থাকে। অনেকেই প্রশ্ন তোলেন, শিক্ষার মূল্য কি শুধু অর্থ উপার্জনের সঙ্গে সম্পর্কিত? কেউ কেউ আবার মনে করেন, স্ত্রীর অর্জনকে অভিনন্দন জানানোর বদলে তার পোস্টের ভাষায় বিদ্রূপের সুর ছিল।

এরপর সমালোচনার জবাব দিতে ফের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন জয়। সেখানে তিনি জানান, স্ত্রীকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে তার কথায় ‘রস’ ছিল। তবে সেই রসকে ঘিরেই অনেকে বিষয়টি অন্যভাবে নিয়েছেন।

জয় লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের কমেন্ট নিয়ে এত বেশি রিঅ্যাক্ট করার কিছু নেই। আপনাদের কমেন্ট দেখে মনে হচ্ছে, আমি একটু বোকামি করেছি।’

স্ত্রীর প্রশংসা করে জয় আরও জানান, নুসরাত নিজের দায়িত্বে বিশেষ চাহিদাসম্পন্ন একটি সন্তানকে বড় করেছেন। পরিবারের উৎসাহ ও সহযোগিতায় সেই দায়িত্ব পালনের পাশাপাশি মাস্টার্সও শেষ করেছেন তিনি।

জয়ের ভাষ্য, তিনি স্ত্রীকে শুধু গতানুগতিকভাবে অভিনন্দন জানাতে চাননি। তার অভিনন্দনের মধ্যে কিছুটা রসিকতা ছিল। কিন্তু সেই রস নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে।

সমালোচকদের উদ্দেশে জয় আরও লেখেন, ‘আপনারা আমার রস এত বেশি খেয়েছেন যে প্রায় আপনাদের ডায়াবেটিস হয়ে যাওয়ার অবস্থা। আর আমি ও আমার স্ত্রী সুগার ফ্রি চা খাই।

নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়েও কথা বলেছেন জয়। তার দাবি, ১৮ বছরের দাম্পত্য জীবন পার হয়েছে বোঝাপড়া, ত্যাগ ও বুদ্ধিমত্তার মধ্য দিয়ে। তার মতে, জনসমক্ষে তিনি যেমন, স্ত্রীর চোখে তার চিত্র তার সম্পূর্ণ বিপরীত।

জয় বলেন, তাকে মানুষ হিসেবে কেমন-সেটা জানতে চাইলে তার মা কিংবা স্ত্রীকে জিজ্ঞেস করা যেতে পারে। কারণ সবার চোখে তিনি যেমন, কাছের মানুষের কাছে তার পরিচয় তেমন নাও হতে পারে।

সমালোচনার প্রসঙ্গে জয় আরও বলেন, পৃথিবীতে কেউ শতভাগ সঠিক নয় এবং সবাইকে সন্তুষ্ট করাও সম্ভব নয়। তার জীবনে তিনি দুজন মানুষকে বেছে নিয়েছেন, যাদের প্রতি তিনি শতভাগ নিবেদিত-তার মা ও স্ত্রী।

এদিকে জয়ের পোস্টের পর নুসরাত আনান্যাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলে জানান জয়। তার ভাষ্য, স্ত্রী বরং যারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন। এমনকি জয়ের সমালোচনার কারণে তাকে কটাক্ষ করা হচ্ছে-এ জন্যও দুঃখ প্রকাশ করেছেন নুসরাত।

স্ত্রীর এই অবস্থানের কথা উল্লেখ করে জয় জানান, এসব সমালোচনা তার কাছে নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে নানা বিষয়ে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়ে আসছে এবং তিনি এসবের সঙ্গে অভ্যস্ত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর