1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্ত্রীর নামে ট্যাটু অক্ষয়ের, কিন্তু স্বামীর নাম খোদাইয়ে নারাজ টুইঙ্কেল

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বলিউড তারকা অক্ষয় কুমারের বাঁ কাঁধে খোদাই করা আছে স্ত্রী টুইঙ্কেলের ডাকনাম ‘টিনা’। ডান কাঁধে মেয়ের নাম নিতারা, আর পিঠে ছেলে আরভের নাম। তবে টুইঙ্কল নিজে শরীরে স্বামীর নামের উল্কি করাতে একেবারেই নারাজ। সম্প্রতি এক অনুষ্ঠানে কারণ জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

অভিনয় পেশা ছেড়ে বহু বছর আগেই লেখালিখি ও উদ্যোগ নিয়ে ব্যস্ত টুইঙ্কেল। সম্প্রতি অভিনেত্রী কাজলের সঙ্গে তিনি একটি অনুষ্ঠানের সঞ্চালনা করছেন। এক পর্বে অতিথি ছিলেন অক্ষয় কুমার। সেখানেই দাম্পত্যজীবনের নানা বিষয় নিয়ে আলাপের সময় উঠে আসে উল্কির প্রসঙ্গ।

অনুষ্ঠানে টুইঙ্কেল বোঝাতে চাইলেন, জীবনের কিছুই স্থায়ী নয়। তার ভাষায়, ‘বিয়ে যেকোনো সময় ভেঙে যেতে পারে। কিন্তু উল্কি একবার করালে তা স্থায়ী থাকে। তাই শরীরে কারও নাম খোদাই করার ঝুঁকি নিই না।’

টুইঙ্কেলর এই মন্তব্যে হতবাক হয়ে যান অক্ষয়। তবে কথাটি যে নিছকই মজার ছলে বলেছেন, তা আর বুঝতে কারও বাকি নেই। সেই বক্তব্যের প্রশংসা করেন অনেকেই। ২৪ বছরের সুখের দাম্পত্যজীবন কাটিয়ে এখনো বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অক্ষয়-টুইঙ্কেল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর