1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্কুল ছাত্র ত্বকী হত্যা : ১১ বছর পর ৩ আসামী গ্রেফতার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনার ১১ বছর পর তিনজনকে গ্রেফতার করেছে র্যাব তাদের প্রত্যেককে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোম ও মঙ্গল দুদিন নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতাররা হলেন মামুন, শরীফ ও কাজল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ত্বকী হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিউর রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর