গতকাল ১৭ ই মার্চ সোমবার বিকেল চারটায় রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেটের ব্যাংকুয়েট হলে অর্থ ও বাণিজ্য বিষয়ক প্রকাশনা বিজনেস ডাইযেস্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের বরকতময় মুহূর্তকে আরও আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ করতে "আত্মশুদ্ধি অর্জনে সিয়াম সাধনার গুরুত্ব" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তারা মাহে রমজানের অসীম তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন,'সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বরকতময় রমজান।
বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্সের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ন.ম মিশকাত উদ্দিন।
ফরহাদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর আ.ন.ম মিশকাত উদ্দিন বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, সিয়াম সাধনার এই মাসে বাংলাদেশের সকল মানুষ মিলেমিশে এক হয়ে অন্যরকম এক বাংলাদেশ বিনির্মাণ করবে।
প্রধান আলোচক হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ইসলামের মূলনীতিগুলো আমাদের ব্যক্তি জীবনে অনুশীলনের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে আমরা পরিশুদ্ধ হব। এ সময় তিনি উপস্থিত শ্রোতাদের ইসলামের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
এ সময় বিজনেস ডায়জিস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স সভাপতির বক্তব্যে অনুষ্ঠানে আগত সকল অতিথিকে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। বিজনেস ডায়জিস্ট পত্রিকার পক্ষ থেকে রমজান সহ বিভিন্ন সামাজিক কাজে সচেতনতামূলক সেমিনার আয়োজন আরো অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব হাসান তারেক, স্বপ্ন নিবাস এসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সোলায়মান শাওন।
এ সময় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন বিজনেস ডাইজেস্ট পত্রিকার সদস্যরা।
অনুষ্ঠানে সার্বিক সাফল্যতার জন্য আগত সকল অতিথি এবং বিজনেস ডাইজেস্ট পত্রিকায় কর্মরত সদস্যসহ সকল শুভানুধ্যায়িকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজনেস ডাইজেস্ট পত্রিকার নির্বাহী সম্পাদক সাহেদ আহাম্মদ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.