1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সৌদি প্রিন্সের সঙ্গে সিরীয় প্রেসিডেন্টের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরবে পৌঁছেছেন। এই সফরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো বিদেশ সফরে গেলেন তিনি। খবর আল জাজিরার।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিরিয়ার প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ। এরপরেই সৌদির ডি ফ্যাক্টো নেতা প্রিন্স সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন আল-শারা।

রিয়াদে সৌদি প্রিন্স এবং আল-শারার মধ্যকার বৈঠকের সময় সেখানে ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। বৈঠকের পর আল-শারা বলেন, এমবিএসের সঙ্গে বৈঠকে তিনি বুঝতে পেরেছেন যে, সৌদি আরব সিরিয়ার ভবিষ্যৎ গঠনে সত্যিকার অর্থেই ইচ্ছা পোষণ করছে। রিয়াদে তাদের বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

আল-জাজিরার ওসামা বিন জাভেদ বলেছেন, আল-শারা রিয়াদকে তার প্রথম গন্তব্য হিসাবে বেছে নিয়েছেন কারণ তিনি জানেন নতুন সিরিয়া গঠনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সৌদি।

গত ৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা। সে সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন আসাদ। ওই অভিযানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিয়েছেন আল-শারা। তারপর থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈধতা অর্জনের চেষ্টা করে যাচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন।

গত মাসে আল আরাবিয়া টিভিকে আল-শারা বলেছেন যে, সৌদি আরব অবশ্যই সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা রাখবে। সব প্রতিবেশী দেশের জন্য এটি একটি বড় বিনিয়োগের সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর