1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি জানিয়েছেন, দেশটির খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (৬ অক্টোবর) ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানায়, হুথিদের কাছ থেকে দেশটির তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলাটি দখলে নিতে তারা বড় ধরনের অভিযান চালাবে।

আল ওয়াজিয়াহ দখলে আসন্ন এই অভিযান রাজধানী সানাসহ হুথিদের প্রভাব থাকা অন্যান্য অঞ্চলগুলো উদ্ধারে ইয়েমেনের সরকারি বাহিনীর একটি বড় পরিকল্পনার অংশ।

দেশটির সরকারি বাহিনী জানিয়েছে, ইয়েমেনের মারিব অঞ্চলে হুথিদের ছোড়া একটি ‘ঘোস্ট ড্রোন’ ভূপাতিত করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের সঙ্গে দেশের স্থিতিশীলতা অবিচ্ছেদ্যভাবে জড়িত।

তিনি জানান, হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সরকারের সমর্থন আরও বাড়ানো উচিত।

এদিকে সশস্ত্র গোষ্ঠী হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা বাব এল মান্দেব প্রণালির দিকে অগ্রসরমান সরকারি বাহিনীর একটি দলকে প্রতিহত করেছেন।

সারি আরও জানান, ইয়েমেনের সরকারি বাহিনীকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এতে ইয়েমেনের সরকারি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর