1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সোমবার নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।

রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ইশরাক সমর্থক সাবেক সচিব মশিউর রহমান।

এই কর্মসূচির আওতায় সোমবার বেলা ১১টা থেকে নগর ভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে আজ সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগর ভনের সামনে থেকে গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষাভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর