1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সোমবার থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে, আশা পাম্প মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে রেশনিং পদ্ধতি তুলে দেওয়ায় আগামীকাল সোমবার থেকে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (১৫ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠকে এ বিষয়ে তারা আশ্বস্ত হয়েছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম।

তিনি বলেন, জ্বালানি তেল সরবরাহে রেশনিং পদ্ধতি তুলে দিয়েছে সরকার৷ আজ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে৷ বৈঠকে জ্বালানি তেল সরবরাহে রেশনিং তেল তুলে দেওয়ার বিষয়ে সরকার জানিয়েছে৷

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত হয়েছি পাম্পের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে। পুরোপুরি স্বাভাবিক হতে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে৷ তবে কাল (সোমবার) থেকে স্বাভাবিক হচ্ছে এটি বলা যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর