1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সেমাই পিঠা সহজেই তৈরি করুন ঘরে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | সেমাই পিঠা খাওয়ার মজাই আলাদা। শীতের বিভিন্ন ধরনের পিঠার মধ্যে অন্যতম হলো সেমাই পিঠা। একে চুষি পিঠাও বলা হয়। চালের গুঁড়া দিয়ে হাতে তৈরি ছোট ছোট সেমাই রান্না করা হয় খেজুরের গুড় আর দুধ দিয়ে।

তবে অনেকেই ঘরে এই পিঠা তৈরি করতে ঝামেলা মনে করেন। আবার ঠিকমতো তৈরি করতে না পারলে এর স্বাদও ভালো হয় না। তাই কিছু নিয়ম মেনে এই পিঠা তৈরি করলে স্বাদ হবে অনন্য। রইলো সেমাই পিঠার রেসিপি-

উপকরণ

১. চালের গুঁড়া ২ কাপ
২. লিকুইড দুধ ৩ লিটার
৩. কনডেন্সড মিল্ক ১ টিন
৪. চিনি স্বাদমতো
৫. খেজুরের গুড় আধা কাপ
৬. এলাচ গুঁড়া ১ চা চামচ
৭. লবণ সামান্য
৮. পানি পরিমাণমতো
৯. কিসমিস
১০. পেস্তা সাজানোর জন্য।

পদ্ধতি

পানি ফুটিয়ে চালের গুঁড়া দিয়ে ডো করে নিন। চুলা থেকে হাঁড়ি নামিয়ে কিছুটা ঠান্ডা করে বেশ ভালোভাবে ডো ময়ান দিয়ে নিন। ময়ান দেওয়া হলে অল্প করে ডো নিয়ে লেচি কেটে সেমাই বানিয়ে নিন।

সব বানানো হলে চুলায় দুধের হাঁড়ি বসান। দুধ ফুটে উঠলে এক কাপ দুধ উঠিয়ে রাখুন। এই এক কাপ দুধ ঠান্ডা করে তাতে গুড় গলিয়ে ছেঁকে রাখুন। এবার দুধের সঙ্গে কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়া ও স্বাদমতো চিনি দিয়ে জ্বাল দিন।

চিনির পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে তৈরি করে রাখা সেমাই মিশিয়ে নিন। পছন্দমতো ঘন হলে নামিয়ে নিন। সেমাই কুসুম গরম হলে গুড়-দুধের মিশ্রণ মিশিয়ে নিন। ঠান্ডা হলে কিসমিস ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর