1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণা, চট্টগ্রামে যুবক আটক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ ইকবাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার আটক হওয়া ইকবাল লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কাঠালিয়া পাড়ার আবদুল আজিজের পুত্র।

লোহাগাড়া উপজেলা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সেনাবাহিনী কর্তৃক চেকপোস্টে কাগজপত্র চেক করার জন্য আটক করা মোটরসাইকেল ছাড়িয়ে দেওয়ার নামে চরম্বা বিবিবিলা এলাকার কাইছার হামিদ নামের একজনের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি আরেক মোটরসাইকেল মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে।

তাছাড়া দোকান দখল করে দেওয়ার নামে চরম্বা নয়াবাজার এলাকার আবদুস শুক্কুরের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইকবাল নামের ওই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ইকবালকে সেনাবাহিনী আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর