1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সেই থিম্পুতে আবারও বাংলাদেশকে লজ্জা দিলো ভুটান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | ম্যাচ যতই শেষ বাঁশির দিকে গড়াচ্ছিল বাংলাদেশ ফুটবলারদের শরীরি ভাষা ততই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হচ্ছিলো। কোনোমতে ড্র করতে পারলেই যেন বাঁচেন ক্যাবরেরার শিষ্যরা। ভুটানের একের পর এক আক্রমণ রুখতে রক্ষণে বেশি খেলোয়াড় জমাট করেন কোচ। তবে শেষ রক্ষা হয়নি। ৮ বছর পর সেই থিম্পুতেই আবার বাংলাদেশকে লজ্জা দিয়েছে ভুটান। ১-০ গোলে জিতে দুই ম্যাচ সিরিজ ১-১ এ সমতা করলো ভুটানিজরা।

বাংলাদেশের জালে ভুটান বল জড়ায় ইনজুরি সময়ে। প্রায় মাঝ রেখা থেকে নেওয়া ফ্রি-কিক থেকে গোল করেন ভুটানের ওয়াংচুক। গোলের পরই উল্লাসে ফেটে পড়েন ভুটানের খেলোয়াড়রা। নেচে ওঠে চিংলিমিথান স্টেডিয়ামের গ্যালারি। বাংলাদেশের বিপক্ষে ইতিহাসের দ্বিতীয় জয়। ভুটান কেবল বাাংদেশের চোখে চোখ রেখে লড়াই করতে শেখেনি, হারাতেও যে পারে ৮ বছরের দুইবার তার প্রমাণ দিলো পাহাড়ী দেশটি।

প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। দুটি পরিবর্তন ছিল এই ম্যাচে। তবে রাকিব ও বিশ্বনাথের অভাব ফুটে উঠেছে ওপরে-নিচে। ক্যাবেরারর দলের খেলা দেখে পাড়া মহল্লার ফুটবলের সঙ্গে তুলনা করেছেন ম্যাচ দেখা ফুটবলপ্রেমীরা। না ছিল গতি, না ছিল ছন্দ। নিম্নমানের ফুটবল খেলে থিম্পু থেকে মাথা নিচু করেই ঘরে ফিরছে লাল-সবুজ জার্সিধারীরা।

এর আগে দুই দেশ মুখোমুখি হয়েছিল ১৫ বার। একটি মাত্র হারের রেকর্ড ছিল বাংলাদেশের। ভুটান সেই সংখ্যা বাড়িয়ে ২ করলো। ভুটানের বিপক্ষে সিরিজ জিতে র‌্যাংকিং বাড়ানোর স্বপ্ন চুরমার হলো স্প্যানিশ কোচের।

প্রথম ম্যাচে ফাঁকতালে পাওয়া গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে ভুটানের রক্ষণভাঙ্গার মতো কোনো আক্রমণই করতে পারেনি ফাহিম, মোরসালিন ও শাহরিয়ার ইমনরা। যার ফল ৮ বছর পর আবার হার। গত সাফ চ্যাম্পিয়নশিপে ৩-১ গোলে হারা ভুটান এবার জিতে গেলো ১-০ ব্যবধানে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর