1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‌সুষ্ঠু নির্বাচন বানচালে একটি চক্র সক্রিয় : বকুল

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭০ বার পঠিত

সুষ্ঠু নির্বাচন আয়োজন বানচাল করতে একটি চক্র সক্রিয় হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। শুক্রবার (২১ মার্চ) ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের নেতাকর্মীদের আবারও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেন।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের অবদান ভুলে যাওয়া অসম্ভব। তবে আন্দোলন শেষ নয়, যে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সেই আন্দোলনের জন্য আবারও প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের মাঝে ঈদ উপহার তুলে দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন তারা। এছাড়াও গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের সন্ধান চেয়ে বিভিন্ন বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের একাধিক নেতাকর্মী উপস্থিত হন। এতে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সঞ্চালনা করেন সদস্য সচিব শামসুল আরেফিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর