1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সুপ্রিম কোর্ট বারের বার্ষিক চাঁদা ও কিউবিক্যালস পরিশোধ অনলাইনে

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার ডিজিটাল রূপ নিচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) প্রশাসনিক কার্যক্রম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক চাঁদা এবং কিউবিক্যালস ভাড়া এখন থেকে অনলাইনেই পরিশোধ করা যাবে।

সমিতির কার্যকরী কমিটি ২০২৪-২০২৫ ঘোষণা করেছে, এখন থেকে সুপ্রিম কোর্ট বার (SCBA) এর অফিসিয়াল ওয়েবসাইট -এ লগইন করে সদস্যরা অনলাইনের মাধ্যমে বার্ষিক চাঁদা এবং কিউবিক্যালস ভাড়া পরিশোধ করতে পারবেন।
পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে সোনালী ব্যাংক ও বিকাশ।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপ আইনজীবীদের সময় ও পরিশ্রম সাশ্রয়ে সহায়ক হবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনবে।

এই উদ্যেগকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডিজিটাল রূপান্তরের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, সমিতির বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটিকে ধন্যবাদ। সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে এমন অনেক উদ্যোগ নিয়েছিলাম। দেরিতে হলেও এটি বাস্তবায়ন হয়েছে দেখে আনন্দিত হচ্ছি। আলহামদুলিল্লাহ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর