1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সুপার লিগ খেলবে কোন ৬ দল, রেলিগেশন লিগ খেলবে কারা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

শেষ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের রাউন্ড রবিন লিগের খেলা। ১২ দলের আসরে মাঠের লড়াই শেষে ৬ দল জায়গা করে নিয়েছে সুপার লিগে। আগামী ১৬ এপ্রিল শুরু হবে সুপার সিক্সের লড়াই।

আগেই জানা, পয়েন্ট সমান (১১ খেলা ৯ জয় ও ২ পরাজয়ে ১৮) হলেও প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে মোহামেডান। সাদা-কালোদের চির প্রতিদ্বন্দ্বী আকাশী-হলুদ জার্সির আবাহনী দ্বিতীয়।

বাকি ৪ দল কারা? তাও মোটামুটি গতকাল ১২ এপ্রিলই বোঝা যাচ্ছিল। দল জানা হলেও তাদের অবস্থান নিশ্চিত ছিল না। বিশেষ করে গাজী গ্রুপ, লিজেন্ডস অব রুপগঞ্জ ও অগ্রণী ব্যাংকের কোন দল কত নম্বরে থেকে সেরা ছয়ে খেলবে? তা নির্ভর করছিল আজ রোববার শেষদিনের খেলার ওপর।

আজ শেষ দিনে নিজ নিজ খেলায় জিতে গাজী গ্রুপ ও অগ্রণী ব্যাংক অবস্থান উন্নত করে ফেলেছে। আর অগ্রণী ব্যাংকের কাছে বড় ব্যবধানে হেরে ৬ নম্বর হয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ।

এখন পয়েন্ট টেবিলের ৬ দলের সর্বশেষ অবস্থান দাঁড়ালো মোহামেডান প্রথম। আবাহনী দ্বিতীয়, গাজী গ্রুপ (১৬ পয়েন্ট) তৃতীয়, গুলশান (১৫ পয়েন্ট) পেয়ে চতুর্থ, অগ্রণী ব্যাংক (১৪ পয়েন্ট), পঞ্চম ও লিজেন্ডস অব রুপগঞ্জ (১৩ পয়েন্ট) ষষ্ঠ।

অনেক তারার দল প্রাইম ব্যাংক ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে ৭ নম্বরে থেকে লিগ শেষ করলো। প্রাইম ব্যাংকের ঠিক পিছনে অষ্টম স্থানে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ৭ পয়েন্ট পেয়ে ৯ নম্বরে রুপগঞ্জ টাইগার্স। মাঝের ৩ দল প্রাইম ব্যাংক, ধানমন্ডি ও রুপগঞ্জ টাইগার্স রেলিগেশন লিগ এড়িয়ে থাকলো নিরাপদে। তবে নিরাপদ নয় তারপরের তিন দল পারটেক্স (৬ পয়েন্ট নিয়ে দশম) ব্রাদার্স ইউনিয়ন (৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বর) ও শাইনপুকুর (২ পয়েন্ট নিয়ে ১২ নম্বর)।

এই ৩ দলকে রেলিগেশন লিগ খেলতে হবে। সুপার লিগের মত রেলিগেশন লিগেও প্রথম লিগের পয়েন্ট ধরা হবে। তাই সংগ্রহে মাত্র ২ পয়েন্ট থাকা শাইনপুকুরের নেমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর