1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সুখবর দিয়ে বছর শেষ করছেন সাবিনারা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | প্রায় শেষ দিকে চলে আসা ২০২৪ সালে বাংলাদেশ নারী ফুটবলে আছে কয়েকটি সাফল্য। এর মধ্যে দেশের মানুষকে বেশি আনন্দে ভাসিয়েছে নারী জাতীয় দল। গেল অক্টোবরে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন সাবিনারা।

দক্ষিণ এশিয়ায় টানা দুইবার শ্রেষ্ঠত্ব অর্জনের পর র‍্যাঙ্কিংয়েও এসেছে বড় সুখবর। নারী ফুটবলের হালনাগাদ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলের র‍্যাঙ্কিংয়ে সাবিনা খাতুনদের অবস্থান এখন ১৩২ নম্বরে। সর্বশেষ আগস্টে ১৩৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের ওপরে অবস্থান ভারত ও নেপালের।

সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর