টেলএন্ডারদের নিয়ে তাওহিদ হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরির পর সিলেট টেস্টে মানসিকভাবে চাঙ্গা অবস্থানে আছে বাংলাদেশ। যেখানে দেড়শোর বেশি লিডের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, সেখানে বরঞ্চ ৩০ রান লিড নেয় বাংলাদেশ।
একের পর এক ব্যাটারদের উইকেট বিলিয়ে দেওয়ার দিন বাংলাদেশ ৩৮৬ রান পর্যন্ত সংগ্রহ নিতে পারবে, এটা কারো কল্পনাতেও ছিল না। আর এমনটা সম্ভব হয়েছে হৃদয়ের মহাকাব্যিক ২৪২ রানের অপরাজিত ইনিংসে। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে উইন্ডিজরা। ৫ রানে ব্র্যান্ডন কিং ও ২ রান অপরাজিত আছেন জশুয়া ডি সিলভা।
চতুর্থ দিনের খেলা শুরুর আগে এখন একটাই প্রশ্ন, কত রাখে সফরকারীদের আটকে রাখবে বাংলাদেশ? তাছাড়া হৃদয়ের অমন দ্বিশতকের পর বাংলাদেশ মানসিকভাবে যেভাবে এগিয়ে গেছে। বিপরীতে মানসিকভাবে অনেকটাই এখন পিছিয়ে ক্যারিবিয়রা।
কেননা, যা ঘটেছে গতকাল সিলেটের মাঠে, তা ছিল সম্পূর্ণ অপ্র্যাশিত ও তাদের কল্পনারও বাইরে। হৃদয়ের সামনে তাদের সকল পরিকল্পনা ভেস্তে যাওয়ায়, চতুর্থ দিন চমকপ্রদ কিছু আশা করা এখন মুশকিলই তাদের কাছে। আর সুযোগটা কাজে লাগিয়ে সিরিজে সমতা ফেরাতে চায় স্বাগতিকরা।
প্রথম টেস্টে মিরপুরে ১৭০ রানের লক্ষ্য দিয়ে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেন শান্তরাও নিশ্চিতভাবে এরচেয়ে বেশি লক্ষ্য তাড়া করতে চাইবে না। গত ইনিংসে আমির জাঙ্গু খেলেছিলেন ১৩৩ রানের ইনিংস। ৬১ ও ৫১ রান করেন কেভিন উইকহ্যাম ও জাস্টিন গ্রিভস। এই ইনিংসে তাদের দ্রুত ফেরাতে হবে। দ্রুত ফেরাতে পারলে জয়ের পথটা সুগম করতে পারবে বাংলাদেশ।
অন্যদিকে পেস নির্ভর উইকেটে প্রথম ইনিংসে দারুণ বোলিং করা হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের ওপর এখন বিরাট দায়িত্ব। প্রথম ইনিংসের মতো দ্রুত উইকেট তুলে নিয়ে মনোবল আরও ভেঙে দিতে হবে ড্যারেন স্যামির শিষ্যদের। ক্র্যাম্প ও টেলএন্ডারদের নিয়ে ডাবল সেঞ্চুরি করে হৃদয় যেভাবে পুরো দলটাকে চাঙ্গা করে তুলেছে, সেটার ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব এখন বোলারদের কাঁধে।
প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা হাসান মাহমুদ ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিয়েছেন পাঁচটি ভিন্ন দেশে ফাইফার। দেশের মাটিতে আবার সেটি ছিল প্রথম ফাইফার, লাইন ও লেন্থ বজায় রেখে তাসকিন তো আছেনই তাকে সঙ্গে দেওয়ার জন্য। এই দুজনের নিয়মতান্ত্রিক বোলিং চলতে থাকলে প্রথম সেশনেই বিপদে ফেলা সম্ভব সফরকারীদের।
দুইশোর নীচে যেকোনো লক্ষ্য তাড়া করতে চাইবে বাংলাদেশ। তাই সেটি বাস্তবে রূপ দিতে হাসান মাহমুদ আর তাসকিনের আহমেদের পাশাপাশি জ্বলে উঠতে হবে তাইজুল ও মিরাজকেও।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.