1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সিলেটে ৩ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশন্যাল লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০১ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশন্যাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিলেটে ৩ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সিলেটের জিন্দাবাজার অফিসে অনুষ্ঠিত দাবি পরিশোধ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবি বাবদ উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিন্দাবাজার জোনের সহকারী ভাইস প্রেসিডেন্ট এ.এস. এম সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেছেন, বীমা হলো সর্ব যুগের সর্ব উৎকৃষ্ট সেবামূলক পেশা। বীমার মাধ্যমে কর্মীরা যেমন অর্থনৈতিকভাবে স্বাভলস্বী হয়, তেমনি বীমার অর্জিত প্রিমিয়াম দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

ন্যাশন্যাল লাইফ দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এগিয়ে থাকার মূলে রয়েছে কর্মীদের শ্রম ও সততা। তিনি বলেন সফলতা অর্জন করতে হলে সততা, নিষ্ঠা ও ধৈর্যের পাশপাশি কর্মীদের প্রতি ভালোবাসা থাকতে হবে। কর্মীদের যতই উৎফুল্ল রাখা যাবে, ততই এগিয়ে যাওয়ার পথ প্রশস্থ হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর