1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সালমানকে চড় মারার আগে কাঁপছিলেন অভিনেতা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পঠিত

সালমান খানের ভক্ত-অনুরাগী রয়েছে দুনিয়াজুড়ে। শুধু তাই নয় বলিউডের অনেকেই তাকে সমীহ করে চলেন। তার মতো বন্ধু পাওয়া নাকি ভাগ্যের বিষয়। আবার তার সঙ্গে শত্রুতা করলেও নাকি তিনি ছেড়ে কথা বলেন না। এই সালমানের গায়ে হাত তুলেছিলেন এক অভিনেতা। এমনকি সজোরে চড়ও মেরেছিলেন ভাইজানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন জিশান আয়ুব।

সালমানকে চড় মেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ‘তাণ্ডব’ ও ‘ক্রিমিনাল জাস্টিস’ খ্যাত জিশান আয়ুব। অভিনয় অঙ্গনের আর আগাতে পারবেন কি না, তা নিয়েও দ্বন্দ্বে পড়েছিলেন অভিনেতা। তবে এই চড় ছিল অভিনয়ের চড়। কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’ সিনেমার চিত্রনাট্যের জন্য ভাইজানের গায়ে হাত তুলতে হয়েছিল তাকে। আয়ুব বলেছেন, ‘একটি দৃশ্য ছিল একটি ছোট্ট সেতুর উপরে। তাকে থামিয়ে আমি চড় মারি আর তিনি সেতু থেকে নিচে পড়ে যান। সেই প্রথম সালমান স্যারের সঙ্গে সাক্ষাৎ। প্রথম দেখাতেই এমন ঘটে যায়।’

এই দৃশ্যে অভিনয় করার আগে থেকেই ভয়ে কাঁপছিলেন জিশান। তিনি বলেন, “খুব ভয় লাগছিল। তিনি যদি রেগে যান, এই ভেবে আমি দূর থেকে চড়টা মারছিলাম। ফলে সে দৃশ্যটি ভালো দেখতে লাগছিল না, খুব মেকি মনে হচ্ছিল। তখন সালমান স্যার নিজেই বলেন, ‘আবার কাছ থেকে মারো’। কিন্তু আমার বুক কাঁপছিল।”

জিশান দুরু দুরু বুকেই এগিয়ে যান। কষে মারেন এক চড়। ভেবেছিলেন, এই হয়তো তার ক্যারিয়ারের শেষ অভিনয়! তবে সালমান যে খুবই পেশাদার, তা তিনি বুঝেছিলেন। ঝুঁকি নিয়েই দৃশ্যটিকে ফুটিয়ে তোলেন জিশান। সালমান এসে প্রশংসা করেছিলেন পরে। এ প্রশংসায় নিশ্চিন্ত হয়েছিলেন জিশান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর