1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সামিনা লুৎফাকে ৩০ দিনের মধ্যে অধ্যাপক পদে পদোন্নতির নির্দেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফাকে আগামী ৩০ দিনের মধ্যে অধ্যাপক পদে পদোন্নতির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সামিনা লুৎফার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে একটি অধ্যাপক পদের জন্য যখন বিজ্ঞপ্তি দেওয়া হয়, সামিনা লুৎফা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সব নিয়ম মেনেই আবেদন করেছিলেন। তবে আবেদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কোনো ধরনের সহযোগিতাই করেনি, তাকে কোনো তথ্য দেওয়া হয়নি, এমনকি তথ্য দেওয়ার ক্ষেত্রে নানাভাবে হয়রানি করা হয়েছে।

কিন্তু বিভাগের উন্নয়ন ও সমন্বয় সংক্রান্ত যে কো-অর্ডিনেশন এবং ডেভেলপমেন্ট কমিটি আছে, সেখান থেকে তাকে জানানো হয় যে, তার সব যোগ্যতা আছে। পরবর্তীকালে রাজনৈতিক মতাদর্শ ও বিভিন্ন অ্যক্টিভিজমের কারণে তাকে বাদ দেওয়া হয় বলে উল্লেখ করেন সামিনা লুৎফা।

তিনি অভিযোগ করেন যে, সিলেকশন বোর্ড তার জন্য সুপারিশ না করে যিনি তার আট বছর পরে ওই বিভাগে যোগদান করেছেন, তাকে অধ্যাপক পদে নিয়োগের সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে তিনি লিগ্যাল নোটিশ দেন, আপিল করেন। কিন্তু এসবে কাজ না হওয়ায় হাইকোর্টে রিট করেন সামিনা লুৎফা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর