1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সামাজিক সংগঠন “আকজ” এর আয়োজনে মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মানবন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

গত ১১ এপ্রিল ২০২৫ইং, শুক্রবার, জাতীয় প্রেসক্লাবে সামাজিক সংগঠন আকজ এর আয়োজনে ইসরায়েলের দখলদার বাহিনীর নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সমর্থনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক লায়ন নুরুজ্জামান হীরার সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ও আলোচিত চিত্রনায়ক জনাব রাসেল মিয়া।

এ সময় সামাজিক সংগঠন আকজের প্রধান সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম মনির।

প্রধান অতিথির বক্তব্যে চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়া, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের ভূমিকার তীব্র নিন্দা জানান। আকজ এর এই মানবিক আয়োজনের প্রশংসা করে রাসেল মিয়া বলেন, পৃথিবীর সকল মুসলমান রাষ্ট্র এক হলে ফিলিস্তিনের উপর ইজরাইলি বর্বরতার উচিত জবাব দেওয়া সম্ভব, তাই আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি।

প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম মনির বলেন, ফিলিস্তিনে যে মানবিক সংকট তৈরী হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েলের হানাদার বাহিনী ফিলিস্তিনে হামলা চালাচ্ছে, শিশুদের হত্যা করছে যার কারন বিশ্ব বিবেক আজ লাইভ সাপোর্টে।

সভাপতির বক্তব্যে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক লায়ন নুরুজ্জামান হীরা বলেন, জাতিসংঘের মহাসচিব এই হামলা থামাতে না পারলে পদত্যাগ করুক। এসময় সারা পৃথিবীর মুসলমানদের এক হয়ে ইসরাইলি গণহত্যার নিন্দা জানান তিনি।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা বাদল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ঐক্য পরিষদের সন্মানিত মহাসচিব জনাব মোক্তার হোসেন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব গাজী আক্তার, জনাব আরিফুল ইসলাম আরিফ, পলাশ , আলমগীর হোসেন, রাইট টক বাংলাদেশের সভাপতি আল আমিন এম তাওহীদ সহ অন্যান্যরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর