1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সামরিক শক্তিতে মিয়ানমার-ইরাকের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | বিশ্বে সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। স্কোর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে সামরিক বাহিনীর আকার, আর্থিকভিত্তি, লজিস্টিক্যাল সক্ষমতা ও জিওগ্রাফি।

তালিকায় ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। অন্যদিকে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির অবস্থান ৩৭তম।

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকও সামরিক শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। দেশটির অবস্থান ৪৩তম।

সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছরই একটি তালিকা প্রকাশ করে। ২০২৫ সালেও ১৪৫টি দেশের সামরিক শক্তির অবস্থান প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

তালিকায় সামরিক শক্তিতে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় রাশিয়া। চীন ও ভারতের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ।

এশিয়ার দেশগুলোকে নিয়ে ‘এশিয়ান মিলিটারি স্ট্রেন্‌থ, ২০২৫’ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এখানে বাংলাদেশের অবস্থান ১৭তম। আর এশিয়ার এই র্যাকিংয়ে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর