1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাবেক ৫ এমপি-পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিগত সরকারের পাঁচ সংসদ সদস্য ও তার পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের নতুন কমিশন এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছেন তারা হলেন- ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা ৩ আসনের সাবেক সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও লক্ষীপুর-২ আসনের নুরউদ্দিন চৌধুরী নয়ন। একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর