1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাবেক টিভি উপস্থাপিকা সাফিনার মৃত্যু নিয়ে রহস্য এখনো কাটেনি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

সাবেক সংবাদ উপস্থাপিকা সাফিনা আহমেদ তরীর (৩২) মৃত্যু নিয়ে রহস্য কাটেনি। গত রোববার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বাসা থেকে পরিবারের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাফিনা আহমেদ তরীর মৃত্যুর খবর জানিয়ে তাঁর সহকর্মীরা পোস্ট দিলেও সেখানে মৃত্যুর কারণ লেখা ছিল না। এদিকে তাঁর মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। তবে পরিবার বলছে, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সাফিনা আহমেদ তরীর মৃত্যুর বিষয়ে আজ বিকেলে সাফিনার ছোট বোন সুচিতা আহমেদ বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। তার আগের রাতে সে খাওয়াদাওয়া করেনি। গত রোববার দুপুরে মা ঘরে ঢুকেছে। গিয়ে দেখে সে আর নেই। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।’

সুচিতা আহমেদ বলেন, তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ সকালে রায়েরবাজারে তাঁকে দাফন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সাফিনা বোন ও মায়ের সঙ্গে ইস্কাটনে থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

সুরতহাল প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চার বছর ধরে মদ্যপান করতেন। গত শনিবার সন্ধ্যায় তাঁর মায়ের সঙ্গে কথা বলে তাঁর রুমে প্রবেশ করেন। পরে রোবাবর দুপুরে তাঁর মা রুমে গিয়ে অচেতন অবস্থায় খাটের ওপরে পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, অ্যালকোহল পানের কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা প্রয়োজন।

প্রতিবেদনে আরও বলা হয়, মাথা, কপাল ও কান স্বাভাবিক। নাকে লালচে রঙের ফেনা আছে। দুই হাতের বাহু ও দুই হাতের তালুতে কালচে ভাব আছে। বুক-পিঠ স্বাভাবিক। পেটের ডান পাশে নাভির ডান দিকে নিচের অংশে প্রায় ১ ইঞ্চি পরিমাণ কালচে রঙের দাগ আছে। দুই পায়ের টাখনুর নিচে কালচে দাগ আছে। অন্যান্য অঙ্গ স্বাভাবিক।

স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, জানতে চাইলে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর