1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। নেপালের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হওয়ার পরই ধরে নেওয়া হয়েছিল ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে খেলতে হতে পারে ভারতের সাথে। শেষ পর্যন্ত হয়েছেও তাই।

শুক্রবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেই শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত হতো ভারতের। কাঠমান্ডুতে ড্রয়ের দিকেই গড়াচ্ছিল ম্যাচ।

তবে ভারত ম্যাচ জিতেই গ্রুপসেরা হয়ে নাম লিখিয়েছে সেমিফাইনালে। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে গোল করে ভারত নাটকীয় জয় তুলে নেয়। ভারতের গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে ভুটান।

রোববার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নেপাল ও ভুটান। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বাংলদেশ ও ভারত। ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৮ আগস্ট। বয়সভিত্তিক সাফে বাংলাদেশের বেশ সাফল্য থাকলেও অনূর্ধ্ব-২০ দল কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর