1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাধারন মানুষের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে হবে : এনডিপি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাধারণ মানুষের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেবার আহ্বান জানিয়েছে মানুষের প্রতি সমবেদনা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি।

মঙ্গলবার (৯ এপ্রিল) দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে এনডিপি পরিবারের পক্ষ থেকে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এ আহ্বান জানান।

এনডিপি পরিবারের পক্ষ থেকে তিনি সংকটাপন্ন মানুষের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ত্যাগের মহিমার মধ্য দিয়ে আসে ঈদ-উল-ফিতরের আনন্দঘন মুহূর্ত।

তিনি বলেন, একা ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব নয়। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে।

বিত্তবানদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন দুস্ত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন, শ্রমজীবী মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে আমারা এই কামনা করি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর