1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ ৫০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

বিজ্ঞপ্তি | সাধারণ বীমা করপোরেশন ২০২৪-২৫ অর্থবছরে লভ্যাংশ বাবদ ৫০ কোটি টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক এবং সাধারণ বীমা করপোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. হারুন-অর-রশিদ, জেনারেল ম্যানেজার (অর্থ) বিবেকানন্দ সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে মাকসুদুল আহসান ভুইয়া উপস্থিত ছিলেন।

২০২৪ আয় বছরে লভ্যাংশ ছাড়াও সাধারণ বীমা করপোরেশন আয়কর ও মূসক বাবদ ২৪৬ কোটি ৬২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। নিয়মিতভাবে সরকারকে উল্লেখযোগ্য অর্থ প্রদান করায় এই করপোরেশন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর