রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটককে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.