1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাইয়ারা’র কারণে দেউলিয়া হতে রক্ষা পেলেন অভিনেতা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

ভারতীয় অভিনেতা রাজেশ কুমার; যাকে বেশিরভাগ মানুষ চেনেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে রোশেশ চরিত্রে অভিনয় করার জন্য। তবে বিগত বেশ কয়েক বছরে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। দারিদ্রে কেটেছিল দিন। অবশেষে সদ্য মুক্তি পাওয়া বলিউডের আলোচিত সিনেমা ‘সাইয়ারা’ পাল্টে দিল অভিনেতার জীবন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজেশ বলেন, ‘আমি একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলাম। দু কোটি টাকা ঋণে ডুবে গিয়েছিলাম আমি। দেউলিয়া সত্যিই একটা বড় শব্দ, আমি সেই অবস্থার মধ্যেই ছিলাম।’

রাজেশ আরও বলেন, ‘তখন মিডিয়াতে আমাকে নিয়ে লেখালেখি হয়েছিল। বলা হয়েছিল আমি অভিনয় ছেড়ে দিয়ে চাষবাস করছি। ব্যাপারটা সত্যি হল আমি কিন্তু হাল ছেড়ে দেইনি। আমার পরিবার এবং বন্ধুবান্ধব আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, তাই আমি আবার ফিরে আসতে পেরেছি।’

মূলত, ‘সাইয়ারা’ সিনেমায় অনিত পাড্ডার বাবার চরিত্রে দেখা গেছে রাজেশকে। মোহিত সুরি পরিচালিত এই রোম্যান্টিক মিউজিকাল ড্রামা এখন ৩০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। সমালোচক ও দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ানো এই ছবির সাফল্যে রাতারাতি জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী অনিত পাড্ডা ও আহান পান্ডে।

‘সাইয়ারা’র পাশাপাশি রাজেশকে এর আগেও দেখা গেছে ‘কোটা ফ্যাক্টরি’, ‘ইয়ে মেরি ফ্যামিলি’, ‘হাদ্দি’, ‘রাউতু কা রাজ’, ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’, ‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি’-র মতো একাধিক প্রজেক্টে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর