1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সহজ সমাধানের জন্য যে দোয়া পড়বেন

ইসলাম ও জীবন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

যে কোনো সংকটে, কঠিন পরিস্থিতিতে সহজ সমাধানের জন্য নবীজি (সা.) থেকে বর্ণিত নিম্নোক্ত তিনটি দোয়া পড়ুন:

১. নবীজি (সা.) দোয়া করতেন,
يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

উচ্চারণ: ইয়া হাইই ইয়া ক্বাইয়্যুম বি রাহমাতিকা আসতাগীস, আসলিহ লি শানি কুল্লাহ, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আঈনিন।

অর্থ: হে চিরঞ্জীব, হে চিরপ্রতিষ্ঠিত সত্তা! আমি আপনার দয়া চাই। আমার সব সমস্যা ঠিক করে দিন আর আমাকে এক নিমেষের জন্যও আমার নিজের হাতে ছেড়ে দেবেন না। (সুনানে তিরমিজি: ৩৫২৪)

২. নবীজি (সা.) দোয়া করতেন,
اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا
উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা’আলতাহু সাহলা, ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শি’তা সাহলা।

অর্থ: হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। (সহিহ ইবনে হিব্বান: ২৪২৭)

৩. নবীজি (সা.) দোয়া করতেন,
اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي

উচ্চারণ: আল্লাহুম্মা-হদিনি ওয়া সাদ্দিদনি।

অর্থ: হে আল্লাহ! আমাকে হেয়াদায়াত দিন এবং সঠিক পথে পরিচালিত করুন! (সহিহ মুসলিম: ২৭২৫)

যে কোনো বিপদ আপদে, কঠিন পরিস্থিতিতে মুমিনের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা ও আল্লাহ তাআলারর সহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলাই মুমিনের চূড়ান্ত ভরসাস্থল। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি মুমিনের ঈমানও প্রকাশ পায়। আল্লাহর প্রতি তার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায়। বিনয় ও অহংকারহীনতা প্রকাশ পায়।

আল্লাহ তাআলা কোরআনে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া কর, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। (সুরা গাফির: ৬০)

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর