1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নেবে না : মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪১ বার পঠিত

ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন বিএনপির মহাসচিব।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই। সরকারে কিছু থাকবে আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবে—এটা হতে পারে না। নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে। আর নয়তো জনগণ মেনে নেবে না।’

আজ শনিবার রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং দরিদ্রদের শীতবস্ত্র ও শাড়ি বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনারা দল করলে দল করেন। আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে যাওয়ার জন্য কাজ করব। একই সঙ্গে আপনাদের অনুরোধ জানাব, অযথা কোনো সংঘাতমূলক কথা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘হাসিনা পালানোর কারণে আমরা এখন দম ছেড়ে নিশ্বাস নিতে পারতেছি। দেশে এখন আতঙ্ক নেই। ১৮ কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছে। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনো ভালো হয়নি।’

মির্জা ফখরুল বলেন, ‘ভারতের আশ্রয়ে থেকে দেশ নিয়ে দুষ্টুমি করছে। হাসিনা অনেক মা-বাবার বুক খালি করেছে। এ নিয়ে হাসিনা কোনো অনুশোচনা করে নাই। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই।’

ফখরুল বলেন, ‘পলাতক হাসিনা সরকারের রুগ্‌ণ অর্থনীতির কারণে এখন বাজারদর বৃদ্ধি হয়েছে। দক্ষিণখানের গুমের শিকার মুন্নার মা-বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম-খুনের রামরাজত্ব কায়েম করেছিল।’ তিনি আরও বলেন, ‘পলাতক হাসিনা সরকারের উত্তরা এলাকার এমপি হাবিব হাসান এবং খসরু নিরীহ মানুষের জমি, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছিল।’

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘তারেক রহমানের নির্দেশে করোনাকালে আমরা জনগণের পাশে থেকে লাশ দাফন করাসহ দরিদ্রদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে গ্রামে গ্রামে গিয়ে দিয়েছি। এখন দেখা যায় নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজিসহ অপকর্ম করছে, ষড়যন্ত্র করছে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর