1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আজাদ, সদস্যসচিব মুবীন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন এ কে এম আজাদ ও সদস্যসচিব হয়েছেন মো. আব্দুল মুবীন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (২০১৯-২২ সেশন) সর্বশেষ আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। পরবর্তীতে নির্বাচন ও অন‍্যান‍্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করার জন‍্য সাধারণ সভা করা হয়। সভায় উপস্থিত সদস্যের সরাসরি অংশগ্রহণে ও মতামতের ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে এ কে এম আজাদ ও সদস্যসচিব হিসেবে মো. আব্দুল মুবীনকে মনোনীত করা হয়। তাদের নেতৃত্বে একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ আংশিক কমিটি দ্রুততম সময়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর