বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে ‘নারী মেশিন অপারেটর’ পদে ৬০ জন দক্ষ নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। ২ অক্টোবর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবেন। থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
প্রতিষ্ঠানের নাম: গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি
পদের নাম: নারী মেশিন অপারেটর
পদসংখ্যা: ৬০ জন
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছর)। তবে চাকরি নবায়নযোগ্য
প্রার্থীর ধরন: নারী
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে
বেতন ও অন্যান্য সুবিধা:১৩০ জেডি এবং অন্যান্য সুবিধা
বয়সসীমা ২০-৩৬ বছর
সূত্র : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)
সাক্ষাৎকারে তারিখ: ২ অক্টোবর ২০২৬ তারিখ শুক্রবার সকাল ৮টা
আবেদন পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার
কর্মস্থল: জর্ডান
সরাসরি সাক্ষাৎকারের স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা।
সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে
৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাক গ্রাউন্ড সাদা)
মূল পাসপোর্ট, পুরনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট
৩ টি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে
বর্তমানে চাকরির পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি ও কলম।
চাকরির শর্তাবলি:
দৈনিক ৮ ঘণ্টা ডিউটি
সপ্তাহে ৬ দিন
চাকরির চুক্তি ৩ (তিন) বছর (নবায়নযোগ্য)
নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।
চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
মাসিক বেতন ১৩০ জর্ডানি দিনার এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.