1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সরকারকে মানুষের প্রাণরক্ষার আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন করে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। তিনি বলেছেন,এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।

রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান বলেন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ আরও মানুষ মারা গেছেন। এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।

সোমবার আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা এবং শাসক দলের পাল্টা কর্মসূচিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, আমার আশঙ্কা, এতে আরও মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হতে পারে।

এ অবস্থায় বাংলাদেশের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের প্রাণ, শান্তিপূর্ণ প্রতিবাদ ও বাকস্বাধীনতা রক্ষার বাধ্যবাধকতা মেনে চলতে আহ্বান জানিয়েছেন ভলকার টুর্ক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর