1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সমালোচনার পর কোয়াবের মিলনমেলায় তামিমদের সঙ্গে নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পঠিত

বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)’ চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। অবশ্য গত ৪ আগস্ট সংগঠনটির সভায় আসন্ন নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। পরে অ্যাডহক কমিটির বৈঠকে শেষে ৪ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন অ্যাডহক কমিটির আহবায়ক সেলিম শাহেদ।

কোয়াবের নির্বাচন নিয়ে ঘোষণা দেওয়ার পরই ক্ষোভ প্রকাশ করেন দেশের নারী ক্রিকেটাররা। সংগঠনটি–সহ ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে নারী ক্রিকেটারদের বৈষম্যের শিকার বলে তারা অভিযোগ করেন। গতকাল (শুক্রবার) ছিল কোয়াবের মিলনমেলা। যেখানে ক্রিকেটাররা একত্রিত হন এবং রাতের নৈশভোজও সারেন। জাতীয় দলের বর্তমা ও সাবেক ক্রিকেটাররা ছিলেন সেখানে।

এ ছাড়া কোয়াবের মিলনমেলায় যোগ দিয়েছিলেন নারী দলের বর্তমান ক্রিকেটার রুমানা আহমেদ, সাবেক ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথিরা জাকির জেসি। বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন জানান, এটা একটি মিলনমেলা ছিল। আগামী ২১ আগস্টের মধ্যে ভোট প্রদানের জন্য ক্রিকেটারদের রেজিস্ট্রেশন করতে হবে।

আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে কারা থাকছেন সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। গুঞ্জন রয়েছে তামিত ইকবালকে দেখা যেতে পারে ওই পদে। বর্তমান কমিটির আহবায়ক সেলিম শাহেদ দেশের বাইরে থাকায় ছিলেন না এই অনুষ্ঠানে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর