সাহেদ আহমেদ : সমাজহিতৈষী হাসান মঞ্জুর আরোগ্য লাভ করায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। এফবিসিসিআই এর মেম্বার, এস এ গ্রুপ এর চীফ কো-অর্ডিনেটর, স্বাধীনতা সংসদের অন্যতম উপদেষ্টা, নোাখালী সেনবাগ উপজেলার কৃতিসন্তান, সাবেক তুখোর ছাত্রনেতা, সেনবাগ এর মাটি ও মানুষের নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজহিতৈষী, ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি হাসান মঞ্জুর আরোগ্য লাভ করায় মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় এবং তার পূর্ণ সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করে স্বাধীনতা সংসদ। বাংলাদেশ সুপ্রীম কোর্ট মাজার মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে স্বাধীনতা সংসদের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব সাহেদ আহাম্মদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাসান মঞ্জুর এবার সেনবাগ উপজেলার নির্বাচনে প্রার্থী ছিলেন। তিনি প্রচন্ড গরমে নির্বাচনী প্রচার কাজ চালাতে গিয়ে অসুস্থ হয়ে পরেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে আর নির্বাচনে অংশ নিতে পারেননি। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন এবং চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন। তার সুস্থতা লাভের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করায় তিনি ও তার পরিবার সেনবাগের জনগণসহ বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী তথা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি পূর্ণ সুস্থ হয়ে যাতে মানুষের সেবা করতে পারেন তার জন্য দোয়া কামনা করেন।