1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সব হারিয়েছে ইরান, স্থল অভিযান সময়ের অপচয় : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পঠিত

ইরানে চালানো ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর ‘এন্ড গেম’ নামক স্থল অভিযানের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এর জবাবে নিজেদের প্রস্তুত এবং মার্কিন বাহিনীর জন্য অপেক্ষায় থাকার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির। তবে সেই ‘এন্ড গেম’ খেলা সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ইরান এরই মধ্যে তার সামরিক সক্ষমতার প্রায় সবকিছু হারিয়ে ফেলেছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, স্থল অভিযান নিয়ে কথা বলা সময়ের অপচয়। তারা (ইরান) সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। হারানোর মতো আর কিছুই তাদের অবশিষ্ট নেই।

ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানে গিয়ে সবকিছু পরিষ্কার করে দিতে চাই। আমরা এমন কাউকে চাই না যে পুনর্গঠন করতে ১০ বছর সময় নেবে। আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের নজরে এমন কিছু মানুষ আছেন যারা এই কাজটি খুব ভালোভাবে করতে পারবেন। তবে তিনি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসি নিউজকে বলেন, মার্কিন বা ইসরায়েলি বাহিনী যদি ইরানে স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে তা হবে একটি বিশাল বিপর্যয়। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, আমরা তাদের মোকাবিলা করতে সক্ষম। আমরা তাদের জন্য অপেক্ষা করছি।

মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী, গত কয়েক দিনের অভিযানে ইরানের ৩০টিরও বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বি-২ বোম্বারের হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ৯৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে মিনাবের স্কুলে হামলার ঘটনায় ১৬৮ ছাত্রী নিহতের ঘটনাও রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর