1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের নির্দেশনা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

বিজনেস ডাইজেস্ট প্রতিবেদক | নীতিমালা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব উপজেলা-জেলা ও জাতীয় পর্যায়ে ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিব’ উদযাপন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনার এই চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, ইউজিসি চেয়ারম্যান ও মাউশি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হবে। সে লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪’ প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সব উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে।

শিক্ষক দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর