1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সব ফাঁস করে দেব— সালমানের এক কথায় কেঁদে ভাসান অভিনেত্রী

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পঠিত

সময়টা ২০০৩। তখন বলিউডের সালমান খানের ক্যারিয়ার খানিকটা মন্দার দিকে। যদিও সে সময় চলতেন দাপটের ওপর। তখন চলছিল তার ‘তেরে নাম’ এর শুটিং, যেই সিনেমা ঘুরিয়ে দেয় সালমানের ক্যারিয়ার। কিন্তু সে সময় সহশিল্পী তথা অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণানের সঙ্গে এমন এক কাণ্ড করে বসেন সালমান, যার ফলে কান্না করে দেন সেই অভিনেত্রী!

মূলত, সিনেমায় নায়িকা ভূমিকা চাওলার বোনের চরিত্রে অভিনয় করছিলেন ইন্দিরা কৃষ্ণান। ‘তেরে নাম’ সিনেমায় ভূমিকা ও ইন্দিরার সঙ্গে মতো বিরোধের দৃশ্যে দেখা যায় সালমানকে। সে দৃশ্যের শুটিংয়ের সময় অভিনেত্রীকে হুমকি দিয়ে বসেন সালমান। জানান, তার গায়ে হাত পড়লে নাকি ক্যারিয়ার শেষ করে দেওয়া হবে ইন্দিরার; এমনকি ইন্ডাস্ট্রিতে যেন আর কাজ না পান সেই ব্যবস্থাও করবেন!

শুধু তাই নয়, কোনো মারপিটের দৃশ্যে ইন্দিরা যদি গায়ে হাত তুলেও বসেন, মিডিয়ার কাছে সব ফাঁস করে দেবেন বলেও ভয় দেখান সালমান খান; আর সবাইকে গিয়ে বলবে, ‘সে আমাকে মেরেছে।’

এমন কথা শুনতেই নাকি কেঁদে ভাসিয়ে দেন সেই অভিনেত্রী। সালমানের দেহরক্ষীও বার বার ইন্দিরাকে বলতে থাকেন ভাইয়ের গায়ে হাত দিলে রক্ষা নেই!

সালমান খান ও অভিনেত্রীর সঙ্গে এমন মুহূর্ত বেশ কিছুক্ষণই চলছিল সেই শুটিং স্পটে। পরে সালমান এসে জানান, তিনি যেটা করেছেন, তার সম্পূর্ণটাই রসিকতা। এও জানান, অভিনেত্রী কান্নাকাটি শুরু করতে নাকি হেসেও ফেলেন সালমান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর