1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সবাইকে বিস্মিত করেছে টালিউডের যে বিয়ে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

বিনোদন ডেস্ক | কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। কদিন পর বিদায় নেবে- ২০২৪। আনন্দ-বেদনা, হাসি-কান্নায় বছরটি ভালোই কেটেছে বিনোদন অঙ্গনের। অনেক ঘটনার মাঝে তারকাদের বিয়েও আনন্দ ছড়িয়েছে অনুরাগী-অনুসারীদের মধ্যে। তবে সবাইকে বিস্মিত করেছে অনুপম ও প্রস্মিতার বিয়ে। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম ও প্রস্মিতার বিয়ে ছিল দুই বাংলার সবচেয়ে আলোচিত বিয়ে। বহু অনুরাগীকে বিস্মিত করে বিয়ের ঘোষণা দেন অনুপম। আলোচনার কারণ অনুপমের সাবেক স্ত্রী পিয়াকে বিয়ে করেন অভিনেতা পরমব্রত।

কণ্ঠশিল্পী অনুপম রায় ২০১৫ সালে বিয়ে করেছিলেন পিয়া চক্রবর্তীকে। ৬ বছরের মাথায় তারা আলাদা হয়ে যান। এরপর ২০২৩ সালের নভেম্বরে টালিউড অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন পিয়া। পরে চলতি বছরের ২ মার্চ প্রস্মিতাকে বিয়ে করেন অনুপম। এছাড়া টালিউডের আরও যেসব তারকা বিয়ে করেছেন যে সম্পর্কে জেনে নেওয়া যাক-

সোহিনী-শোভন:

তাদের বিয়ের আসর বসেছিল কলকাতা থেকে দূরে বাওয়ালি ফার্মহাউসে। গত ১৫ জুলাই জীবনের নতুন যাত্রা শুরু করেন সোহিনী-শোভন। তাদের বিয়ের বছরখানেক আগে বর্ষায় যিশু সেনগুপ্ত রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করেন। সেখানেই তাদের আলাপ হয়। তারপর মন দেওয়া নেওয়া শুরু। এখন তারা সুখে শান্তি এক ছাদের নিচে বসবাস করছেন।

কাঞ্চন-শ্রীময়ী:

টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে পিঙ্কির অনেক আগেই দূরত্ব তৈরি হয়েছিল। ফলে মনের শূন্যস্থান পূরণ করেন অভিনেত্রী শ্রীময়ী। চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৭ ফেব্রুয়ারি শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান অনুষ্ঠিত হয়েছে। সাতপাকে বাঁধা পড়েন তারা। বিয়ের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এ জুটি। তাদের হানিমুন, নতুন সংসার নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। এর মাঝেই অনুরাগীদের চমকে দিয়ে বিয়ের সাড়ে আট মাসের মাথায় দ্বিতীয়বার বাবা হন কাঞ্চন মল্লিক। শ্রীময়ীর কোল আলো করে আসে কন্যাসন্তান। এখন মেয়েকে নিয়েই কাঞ্চন-শ্রীময়ী মহাসুখে দিন কাটাচ্ছেন।

রূপাঞ্জনা-রাতুল:

সিঙ্গেল মাদার রূপাঞ্জনা। ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে একাই বড় করেছেন। রাতুলও টালিপাড়ার পরিচিত মুখ। শুটিং ফ্লোরেই নাকি দুজনের পরিচয়। তারপর বন্ধুত্ব ও প্রেম। তাদের সম্পর্ক কখনো গোপন রাখার চেষ্টা করেননি রূপাঞ্জনা। গত ১৯ এপ্রিল কলকাতার পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রূপাঞ্জনা ও রাতুল। বিয়েতে রূপাঞ্জনার পরনে ছিল লাল বেনারসি। গলায় গোলাপ ফুলের মালা। বিয়ের আসরে তার ছেলে কোলে বসা ছিল। এটি তার দ্বিতীয় বিয়ে। অন্যদিকে ধুতি-চাদরে বর বেশে ছিলেন রাতুল।

রূপসা-সায়নদীপ:

রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ চলতি বছরের ৩ বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের মাস যেতে না যেতেই রূপসা সুসংবাদ দেন। এখন অনাগত সন্তানের অপেক্ষায় দিন কাটাচ্ছেন তারা।

আদৃত-কৌশাম্বি:

‘তাদের মিঠাই’ সিরিয়ালের সেটে প্রেম শুরু হয়। তাদের সম্পর্ক নাকি ভাই-বোনের মতো ছিল। ভাইবোন থেকে এখন দুজনে হয়েছেন জীবন সাথি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর