1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সন্ধ্যার আড্ডার সেরা সঙ্গী মুচমুচে পালং পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

সন্ধ্যার আড্ডা মানেই বন্ধুদের সঙ্গে গল্প, হেসে খেলে সময় পার করা। আর সেই সময়টা আরও মজাদার হয় যদি পাশে থাকে মুচমুচে গরম গরম পালং পাকোড়া। চা বা কফির সঙ্গে খেলে এই ছোট্ট নাশতা হয়ে ওঠে আড্ডার সেরা সঙ্গী।

উপকরণ
পালং শাক ১ আঁটি
বেসন ১ কাপ
হলুদ গুঁড়া হাফ চা চামচ
লালমরিচ গুঁড়া ১ চা চামচ
জিরার গুঁড়া হাফ চা চামচ
চাট মসলা ১ চা চামচ
লবণ স্বাদমতো
বেকিং পাউডার ১ চা চামচ
তেল ভাজার জন্য
আরও পড়ুন:
স্বাদ পাল্টাতে বানিয়ে নিন পালং চিকেন
ছুটির বিকেলে নাস্তায় রাখুন ফুলকপির কাটলেট
রসগোল্লায় গুড়ের ছোঁয়া, বাড়িতেই বানান স্বাস্থ্যসম্মত মিষ্টান্ন

যেভাবে তৈরি করবেন
প্রথমে পালং শাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে বেসন, বেকিং পাউডার, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। ধীরে ধীরে সামান্য পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন, যেন চপের গোলার মতো হয়।

এবার কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করুন। এরপর ধুয়ে রাখা পালং শাক বেসনের মিশ্রণে ডুবিয়ে নিন, যেন পুরো পাতা ভালোভাবে কোটিং হয়। গরম তেলে দিয়ে বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নিন। ভালোভাবে ভাজা হয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে পালং পকোড়া।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর